মো. তৌফিকুর রহমান, সিনিয়র রিপোর্টার : মালঞ্চি হাই স্কুলের পাশে ৮ এপ্রিল ভোর রাত(০৩:০০) তিনটার সময় মোঃ আকবর আলী শেখ (৬০), পিতা: মৃত হাজী আবেদ আলী শেখ এর বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে একটি বড় ট্রাকে ১০থেকে ১২জন মানুষ আসে, ডাকাতদল গরু চুরি করার উদ্দেশ্যে গরুর ঘরের তালা ভাঙার চেষ্টা করে। সেই সময় বাসায় সবাই ঘুমন্ত অবস্থায় ছিলো।তালা ভাঙ্গার শব্দে মোঃ আকবর আলী শেখ (৬০) ও তার ছেলে হাকিম হামজা তাজ(১৮) দেখে দুই(২)জন তালা ভাঙ্গার চেষ্টা করছে আর বাকিরা রাস্তার পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সেই সময় হাকিম হামজা তাজ (১৮), পিতা মোঃ আকবর আলী শেখ(৬০) ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দৌড়ে বাহিরে আসে। ডাকাত দলের সদস্যরা তখন পালানোর চেষ্টা করে। ডাকাতদের ধাওয়া করায়, ট্রাকের ভেতর থেকে মোটা একটি আস্ত কাঠ দিয়ে মোঃ আকবর আলী শেখ এর ছেলে হাকিম হামজা তাজ(১৮) এর মাথায় সজোরে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। মোঃ আকবর আলী শেখ(৬০) দৌড়ে আসার সময় পা মচকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক বাড়ির মানুষজন তাদের দুজনকে মোঃ আকবর আলী শেখ ও তার ছেলে হাকিম হামজা তাজ কে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোঃ আকবর আলী শেখ এর ছেলে আমির হামজা তাজ (১৮) এর মাথায় আট(৮)টি সেলাই পড়ে এবং অনেক রক্তক্ষরণ হয়। আশংকা জনক হওয়ায়, পাবনা জেনারেল হাসপাতাল থেকে হামিম হামজা তাজ কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মোঃ আকবর আলী শেখ এর ডান পায়ের লিগার্মেন্ট ছিঁড়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা বাদ করলে এলাকা বাসি জানান : এই দিয়ে তিন (৩) বাড় ডাকাতির ঘটনা ঘটলো মোঃ আকবর আলী শেখ এর বাড়িতে, দ্বিতীয় বার গরু চুরি করে নিয়ে গেলেও তাদের একটু গরু ফিরে আসে। মোঃ আকবর আলীর আপন বড় ভাই জাহেদ আলীর আনুমানিক দুই বছর আগে বাড়ির পাশে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে আসলে, পড়ে আনতে গরু আর খুঁজে পায় না। প্রায় এমন ঘটনা ঘটছে এই মালঞ্চি ইউনিয়ন এ।
ইমার্জেন্সিতে দায়িত্বরত এ এস আই আওয়াল বলেন : আমি বিষয়টি দেখার পরে আমি আমার ঊর্ধ্বতনও কর্মকর্তাকে অবগত করি এবং তাদেরকে বলি যে রুগী একটু সুস্থ হলে থানায় একটি অভিযোগ দায়ের করার জন্য। তখন আমরা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সক্ষম হব।
Reporter Name 









