Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

মেসার্স ভাই ভাই স্টোরকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫ Time View

মোঃ বাদশা প্রামাণিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার দায়ে মেসাস ভাই ভাই স্টোরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৮ মার্চ) সকালে নতুন বাবু পাড়া এলাকায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করায় আনুমানিক ৪৫০ (চারশত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মেসার্স ভাই ভাই স্টোরকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫