Dhaka ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবীতে নাটোরে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : ‘আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস- ২০২৫’ পালন উপলক্ষ্যে “আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে” নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ।

অদ্যই ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০.৪০ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী একযোগে মানববন্ধন ও সমাবেশের অংশ হিসেবে নাটোরের কানাইখালীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিইআরএম-নাটোর জেলা শাখার সমন্বয়কারী রঞ্জিত রবিদাস।

মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র উড়াও, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নাটোর পৌর শাখার সভাপতি বিষ্ণু রবিদাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা সুকুুমার সরকার, শ্যামল কুমার সরকার, বিডিইআরএম নেতা আনন্দ দাস, শ্যামল দাস, আনন্দ কুমার দাস, নয়ন দাস, বিশু দাস, মন্টু দাস, প্রদীপ দাস, লিটন দাস, উত্তম দাস, হিরা দাস, সঞ্জীব দাস, মোহন কুমার দাস, আক্কাস আলী প্রমুখ নেতৃবৃন্দ।

মানবববন্ধনে বক্তাগণ বলেন, “বাংলাদেশের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী সবদিক থেকে পিছিয়ে ও বঞ্চিত। তাদের সমাজের মূলস্রোতধারায় যুক্ত করতে সুযোগ সৃষ্টি করতে হবে। তাই আগামীতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে তাদের ক্ষমতায়ণ ও প্রতিনিধিত্বের দাবিটি যৌক্তিক ও সময়োপযোগী। এছাড়াও আমরা দলিতদের জন্য পর্যাপ্ত আবাসন, ভাতা, বৃত্তি, সরকারী অনুদানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার ও সহায়তা বৃদ্ধির জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।”

বক্তাগণ অনতিবিলম্বে সংসদে উত্থাপিত ‘বৈষম্য বিরোধী বিল- ২০২২’ পাস করার জোর দাবী জানান। এছাড়াও আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবীতে নাটোরে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

Update Time : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫