Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ দেখা যাবে ওটিটিতে

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১ Time View

[ad_1]

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এখন ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিনেমাটি স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হবে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। সময়কালকে সামান্য আধুনিকায়ন করে গল্পটি ত্রিশের শেষ থেকে চল্লিশের শুরুর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে।

গল্পে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।

জয়ার আগের সফল সিনেমা ‘বিসর্জন’ ও ‘বিজয়া’-এর মতোই এবারের ছবিতেও জয়া–আবীর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের জন্য এটি বাড়তি আনন্দের, কারণ এবার বড় পর্দায় না গিয়েই ছবি দেখার সুযোগ মিলছে।

সিনেমার প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান পূর্বে বলেছেন- “বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকদের কাছেও অত্যন্ত প্রিয়।”

সম্প্রতি বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য জয়ার আরেকটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার ছবিটিতে ঢাকা শহরের শ্রমজীবী এক দম্পতির জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও শাহীন মৃধা।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ দেখা যাবে ওটিটিতে

Update Time : ০৮:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫