Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল : ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন কিংবা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি।

আহতদের অভিযোগ, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন বলে জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

সভায় এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

Update Time : ০৬:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫