Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১ Time View

অনলাইন ডেস্ক : সংবিধান সংস্কার সংক্রান্ত ১৬টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, ‘কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে।’

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়নই আমাদের লক্ষ্য। গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক।’

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে। বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থেই সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে।’

তিনি আরও বলেন, ‘যদিও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তবে আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবই বিএনপির মূল সনদ। ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে।’

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

Update Time : ০৩:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫