Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১ Time View

অনলাইন ডেস্ক : ২০১০ সালের ব্যান্ড বাজা বারাত দিয়ে রণবীর সিং-এর বলিউড যাত্রা শুরু হয়েছিল। আনুশকা শর্মার সঙ্গে সেই ছবিতে তাদের জুটি দর্শকমনে দারুণ ছাপ ফেলেছিল।

সেই সময় থেকেই দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। কিন্তু ২০১১ সালে এক সাক্ষাৎকারে আনুশকা সোজাসাপ্টা জানিয়ে দেন, ‘রণবীর আমার প্রেমিক হতে পারবে না!’

সেই সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘রণবীর খুবই পরিশ্রমী, দারুণ ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে মগ্ন। সারাক্ষণ স্রেফ নিজেকে নিয়েই থাকে। আর সেটাই হওয়া উচিত, কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে। কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই, যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্প বলেই যাবে না, আমার দিনটা কেমন গেল সেটাও জানতে চাইবে— আর রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।”

রণবীর নিজেও মজা করে বলেছিলেন, আনুশকা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে! উত্তরে আনুশকা হেসে বলেছিলেন, “হয়তো ঠিকই বলেছে!”

‘ব্যান্ড বাজা বারাত’-এ শ্রুতি কক্কর আর বিট্টু শর্মার সম্পর্কের গল্প বলেছিলেন পরিচালক মানীশ শর্মা। বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য পায়। এই জুটিকে ফের দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে।

তারপরেই কথাবার্তা বন্ধ হয়ে যায় দু’জনের মধ্যে। এর বেশ কয়েক বছর পর ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে আবার একসঙ্গে দেখা গিয়েছিল আনুশকা ও রণবীরকে।

বর্তমানে দু’জনেই নিজেদের জীবনে সুখী। আনুশকা বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাদের দুটি সন্তান— ভামিকা ও আকায়। অন্যদিকে, রণবীরের ঘর বাঁধেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে।

আনুশকা ‘জিরো’ ছবির পর থেকে বড়পর্দায় নেই, নিচ্ছেন বিরতি। অন্যদিকে রণবীর ব্যস্ত ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে। যে ছবিতে তার সঙ্গে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো তারকারা।

সেই ছবির পর রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের পরিচালনায় ‘ডন থ্রি’।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

Update Time : ০৬:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫