Dhaka ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : ইরান পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তেহরান সফরের কয়েক ঘণ্টা আগে বুধবার ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান। তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই। আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে।

গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন, ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে।

বুধবার আরও পরের দিকে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির। তেহরান সফরে গিয়ে সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

২০১৫ সালে পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর থেকে তেহরানের পারমাণবিক কার্যক্রমে নজরদারি চালিয়ে আসছে আইএইএ। যদিও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০১৮ সালে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইরান সফরে যাচ্ছেন গ্রোসি।

২০১৯ সাল থেকে আইএইএর নেতৃত্বে রয়েছেন গ্রোসি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ঘিরে যে কোনও ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হবে আইএইএ। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই-বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও তীব্র উত্তেজনার মাঝে এসব কথা বলেছেন রাফায়েল গ্রোসি। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান আলোচনা থেকে ইউরোপকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, ২০১৫ সালের বহুল আলোচিত পারমাণবিক চুক্তির কাঠামো বর্তমানে ‘‘আর বিদ্যমান নেই।’’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান

Update Time : ১০:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫