Dhaka ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ঢাকায় এসে নামল জিম্বাবুয়ে দল

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। কোচিং স্টাফসহ পুরো দলের ক্রিকেটাররা আজ থাকবেন ঢাকাতেই। এরপর আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, গেল ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। এর একদিন পর গতকাল পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে। দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনরা কোচিং প্যানেলের সদস্যরা রয়েছেন এই ক্যাম্পে।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকায় এসে নামল জিম্বাবুয়ে দল

Update Time : ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫