Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রাজশাহীতে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ

  • Reporter Name
  • Update Time : ০২:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : আগামী সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। সারাদেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষ্যে ওইদিন সকাল সাতটায় রাজশাহী সিএন্ডবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করা হবে। সকাল পৌঁনে আটটায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

সুবিধাজনক সময়ে শিশু একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওইদিন রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রাজশাহীতে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ

Update Time : ০২:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫