Dhaka ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

আগামীকাল এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : আগামীকাল সারাদেশ ব্যাপি এসএসসি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন, আর ২০২৫ সালে তা নেমে এসেছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জনে। এতে করে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৮ হাজার ৯৪৯ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানান, পরীক্ষার্থীর এই হ্রাসের পেছনে মূল কারণ রেজিস্ট্রেশন কম হওয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

১০ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসএসসি পরীক্ষা। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষা চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার, বাদ্যযন্ত্র কিংবা যেকোনো উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর ২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আগামীকাল এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

Update Time : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫