Dhaka ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মার্চ মাসে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ ০৭ এপ্রিল বেলা ১২.০০ টায় রাজশাহীর আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ এবং উদ্ধার কাজে নিয়োজিত অফিসারবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ৩২টি মোবাইল ফোন নিজ হাতে মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৭টি মোবাইল ফোন আরএমপির অন্যান্য থানা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।

এসব ফোন রাজশাহী মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সেগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব ফোন শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার করছে যা পুলিশের জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ২-৩ বছর আগের হারানো ফোনও তারা উদ্ধার করেছে, এটি আমাদের বড় অর্জন। রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আপনারা আজ আপনাদের হারানো মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। আশা করি, আপনারা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিবেন, আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। মোবাইল চুরি করে বা চোরাই মোবাইল কেনাবেচা করে কেউ এখন আর পার পাবে না। আপনার এই বার্তা অন্যদের সচেতন করবে এবং অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে।

মোবাইল ফেরত পাওয়া মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশের এমন সহায়তা অব্যাহত থাকবে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

Update Time : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫