Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

তামিমকে জয় উৎসর্গ করল মোহামেডান

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মূলত মোহামেডানের হয়ে টসের পর হার্ট অ্যাটাক হয় অধিনায়কের। তামিমকে হাসপাতালে রেখে সেদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল তার দল। ঈদের বিরতির আগে সেটিই ছিল লিগের শেষ ম্যাচ।

প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবারো মাঠে ফিরেছে ডিপিএল। গতকাল রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান।

ঈদের বিরতির পর দল মাঠে ফিরলেও ফেরা হয়নি তামিমের। কবে ফিরবেন সেটাও এখন সময়ের হাতেই। তাইতো গতকালকের ৫ উইকেটের জয়টা তামিমকে উৎসর্গ করেছে মোহামেডান।

তামিমের অনুপস্থিতিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। গতকাল প্রাইম ব্যাংককে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাতে মিস করেছি।’

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন বিসিবির এক চিকিৎসক বলেছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন ফলে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যাচ্ছেন।

গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তামিমকে জয় উৎসর্গ করল মোহামেডান

Update Time : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫