Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুত আহত হয়েছেন ১৫ জন।

যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক

Update Time : ০৩:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫