Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নিয়ামতপুরে খাস পুকুরপাড়ের গাছ কাটার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের মঙ্গলতাড়া (টিলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিয়ামতপুর সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষের অধিক।

মঙ্গলতাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা মৃত সাইফুদ্দিন এর পুত্র শরিফুল ও তার ছেলে সুজনের নামে এ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শরিফুল ইসলাম আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তিতে থাকা আম গাছ, কদম গাছ, কাঁঠাল গাছ এবং বরই গাছ কর্তন করে।

এ বিষয়ে অভিযোগকারী মো. জাকির হোসেন বলেন, ইতিপূর্বে পুকুর পাড়ে থাকা একটি কদম গাছ অভিযুক্তরা কেটে নিয়েছিল। বিষয়টি তহসিল অফিসে মৌখিকভাবে অভিযোগ দিলে তারা ভুল স্বীকার করে এবং তহসিল অফিসে কদম গাছটি জমা দিয়ে আসে।

গতকাল শনিবার সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু গাছ কাটার আলামত রয়েছে।

বর্তমানে পুকুর পাড়ে বেশ কিছু গাছ কাটার বিষয়ে অভিযুক্ত শরিফুল এর কাছে জানতে চাইলে গাছ কাটার বিষয় স্বীকার করে তিনি বলেন, এই ১০১ নং দাগের পুকুর ও পাড় আমার বাবার পত্তন নেওয়া আছে। আগে জানতাম না কিন্তু গত ৫ আগস্টের পর জানতে পারি। এজন্যই আমি গাছ কেটেছি।
এক পর্যায়ে পত্তনের কাগজ দেখতে চাইলে কাগজ নওগাঁ কোর্টে আছে বলে তিনি এড়িয়ে যান।

নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিয়ামতপুরে খাস পুকুরপাড়ের গাছ কাটার অভিযোগ

Update Time : ০৭:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫