Dhaka ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এবার দল কিনলেন শচীন কন্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : নতুন ভূমিকায় সারা টেন্ডুলকার। টি-টোয়েন্টি লিগে দল কিনলেন শচীন টেন্ডুলকার কন্যা। মুম্বাইয়ের দলের মালিকানা কিনেছেন। অবশ্য এটি ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে।

‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দল কিনেছেন সারা। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুম খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লাখ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা।

বিভিন্ন চ্যানেল ও অ্যাপে এই খেলা দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিও সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গিয়েছে। অর্থাৎ, এই মৌসুমে জিও হটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে।

ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভাল দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।”

অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি সচিন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও একজন যুক্ত হলেন ক্রিকেটে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এবার দল কিনলেন শচীন কন্যা

Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫