Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিশ্বকাপ নিশ্চিতে যে পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলও সেখানে অংশ নেবে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেলক্ষ্যে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন এই টাইগ্রেস অধিনায়ক।

আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যােতি। এ সময় তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’

সাফল্য পেতে হলে ব্যাটারদের সঠিক ভূমিকায় দেখতে চান জ্যোতি, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’

বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করলেও, বিরূপ উইকেটে তাদের কৌশল নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত কয়েকটা সিরিজ আমরা যখন বাইরে খেলেছি, তারা অনেক ভালো করেছে। ভালো উইকেটে যত ভালো বোলিং করা যায় আরকি। এসব উইকেটে অত টার্ন পাবেন না, আর আমাদের (মাঠ) তো স্পিন নির্ভর থাকে। দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকনোমিক্যাল বল করতে পারি।’

প্রসঙ্গত, ৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নামবে জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপ নিশ্চিতে যে পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক

Update Time : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫