Dhaka ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : বিদেশের মাটিতে অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিন ঘণ্টা দেরি করে মঞ্চে অনুষ্ঠান করতে উঠতেই একের পর এক ধেয়ে আসে কটাক্ষ। কান্নায় ভেঙে পড়েন গায়িকা। শ্রোতাদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।

এই ঘটনার পর নেহা একটি বিবৃতিতে জানান, তার কনসার্টের এই বিশৃঙ্খলার জন্য দায়ী আয়োজকরা। এমনকি তিনি এই অনুষ্ঠানের জন্য কোনও টাকা পর্যন্ত নেননি বলেও দাবি করেন। এবার পাল্টা বিবৃতি দিয়েছেন মেলবোর্ন কনসার্টের আয়োজকরা। নেহার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তারা।

মেলবোর্ন কনসার্টের আয়োজকরা ইনস্টাগ্রামে একটি পোস্টে তুলে ধরেছেন। যেখানে উল্লেখ রয়েছে হোটেল থেকে খাবারের বিল সবটাই পেমেন্ট করেছেন তারা। সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছেন, পরিবহনের সুবিধা না পাওয়ার যে দাবি নেহা করেছিলেন, তা একেবারেই মিথ্যা। শুধু তাই নয়, আয়োজকরা এমনটাও দাবি করেছেন যে নিয়ম বিরুদ্ধ জেনেও, নেহা এবং তার বন্ধুরা হোটেলের ঘরে বসে সিগারেট খেয়েছেন।

বিল-সহ নেহার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আয়োজকদের তরফে এমন দাবি ওঠার আগে নেহা বিবৃতিতে জানিয়েছিলেন, এই কনসার্টের জন্য এক পয়সাও নেননি তিনি। একেবারেই বিনামূল্যে করেছেন। কারণ, তার ভক্তরা দীর্ঘদিন ধরে শিল্পীর গান শোনার অপেক্ষায় ছিলেন।

নেহার এই পোস্টের আগে তার ভাই টনিও একই রকম একটি পোস্ট শেয়ার করেছিলেন এবং জানিয়েছিলেন সত্যি একদিন প্রকাশ্যে আসবেই। তবে আয়োজকদের তরফে ওঠা দাবির এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নেহা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে

Update Time : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫