Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ছোট ছোট কম্পন চলছেই, মান্দালয়ে রাত কাটলো খোলা আকাশের নীচে

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর প্রথম রাত পার করেছে মিয়ানমার। সেখানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

দেশটির বৃহত্তম দুই শহর মান্দালয় এবং ইয়াঙ্গুনে বিদ্যুৎ বিভ্রাট চলছে। ফলে যোগাযোগও ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পের উৎপত্তি যেখানে ছিল সেই মান্দালয়ের একজন বাসিন্দা বলেন, বিদ্যুৎ ছাড়া আমরা ফোন চার্জ করতে পারছি না। দূরবর্তী পরিবারের সাথে যোগাযোগ করা কঠিন। ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।

এদিকে জীবিতদের সন্ধানে সারা রাত ধরে কাজ করা উদ্ধারকারীদের জন্যও বিদ্যুতের অভাব সমস্যা তৈরি করে।

এদিকে শুক্রবার রাতভর বেশ কিছু ছোট ছোট ভূমিকম্পে কেঁপেছে মান্দালয়। মান্দালয়ে বহু মানুষ রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে।

নিহতের সংখ্যা ৬৯৪
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে, আহত ১ হাজার ৬৭০ জন। মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপি।

নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।

ব্যাপক এই ভূমিকম্পের কম্পন মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এই ৬ দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ। এরা সবাই ভূমিকম্পে ভবন ধসে মারা গেছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ছোট ছোট কম্পন চলছেই, মান্দালয়ে রাত কাটলো খোলা আকাশের নীচে

Update Time : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫