Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার : আজ বুধবার ২৬ মার্চ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এ দিন সকাল ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। এরপর সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আজ ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মাচ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে আবারও এক অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুখি-সম্মৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া। তাই এই লক্ষ্য অর্জনে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, রামেবির কোষাধক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার, কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ সিরাজুম মুনীর, নির্বাহী প্রকৌশলী আবু মোঃ শফিউল আলম সহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

Update Time : ০৯:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫