Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

হাসপাতালে তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : দুপুর নাগাদ সাভারের কেপিজে হাসপাতালে তামিম ইকবালকে দেখতে এসেছিলেন সাকিব আল হাসানের বাবা-মা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিবের বাবা মাশরুর রেজা।

তিনি বলেন, ‘(সাকিবের) ওর সঙ্গে কথা হয়ছে কি না জানি না। তবে তামিম ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। খুব দ্রুত বাসায় শিফট করতে পারে। তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু। তামিমের মায়ের সঙ্গে বিয়ের আগে থেকে তার বাবার সাথে সম্পর্ক ছিল। তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম। আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করেছি।’

পরে সাকিবের মা শিরীন আক্তার বলেন, ‘আপনারাও দোয়া করবেন তার জন্য।’

প্রসঙ্গত, গতকাল (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে, অসুস্থ হওয়ার পর প্রথমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম বলেন, ‘আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

এভাবে যে কারও বিপদে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’, আরও যোগ করেন তামিম।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হাসপাতালে তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

Update Time : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫