Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ওয়ানডের বদলে সব ম্যাচ টি-টোয়েন্টিতে

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ।

পরবর্তীতে আগামী মে’তে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে খেলার কথা ছিল। তবে নতুন করে সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৮ ম্যাচের সবগুলোই হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’

তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত সবকটি ম্যাচই হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এদিকে বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি ফাঁকা রয়েছে। দ্রুতই জানা যাবে কে হচ্ছেন নতুন অধিনায়ক।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ওয়ানডের বদলে সব ম্যাচ টি-টোয়েন্টিতে

Update Time : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫