Dhaka ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সেঞ্চুরি করেও আফসোস সোহানের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার তিন ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। যেখানে ধানমন্ডিকে ২৩ রানে হারিয়েছে মোহামেডান।

ধানমন্ডিকে ২১৭ রানে লক্ষ্য দিয়েছিল মোহামেডান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হাসান সোহানের দল। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও সোহানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দল। বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান। তবে শেষ পর্যন্ত নিজে ১০০ রানে থামেন, দল থামে ১৯৩ রানে।

ম্যাচ হারায় সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন সোহান। সোহান বলছিলেন, ‘দল না জিতলে আসলে এরকম ১০০ আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। তো এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে আসলে (ভালো লাগতো)…. এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকতো।’

লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন সোহান। তবে ফিরেতে মরিয়া এই উইকেটকিপার ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সব সময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য, এবং যদি সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দিব।’

‘ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। বাট যেখানে শেষ করেছি আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আবার শুরু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি আবার সুযোগ পাই।’-যোগ করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সেঞ্চুরি করেও আফসোস সোহানের

Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫