Dhaka ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

‘দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান’

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু বলিউডকে প্রবল ভাবে নাড়া দিয়েছিল। শিল্পীরা হয় ‘স্বজনপোষণজাত’ বা ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’। অর্থাৎ তারা পারিবারিক ঐতিহ্য নিয়ে অভিনয়ে আসেননি।

১৫ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর বলিউডের এই মেরুকরণের কারণে কি অস্তিত্ব বিপন্ন তামান্না ভাটিয়ার? তাকে বলতে শোনা গেছে, ‘না আমি ‘নেপো কিড’ না ‘বহিরাগত’ আমাকে তাহলে কোন দলে ফেলবেন?’

২০২০ সালে লক ডাউনের আগে রাজপুতের মৃত্যু হয়। তার অস্বাভাবিক মৃত্যুর একাধিক কারণ প্রকাশ্যে আসে। সে সময় শোনা গিয়েছিল, প্রতিভা থাকা সত্ত্বেও সুশান্ত বলিউডে ‘স্বজনপোষণ’-এর শিকার। বহিরাগত হওয়ায় কাজ পাচ্ছিলেন না। অবসাদে ভুগছিলেন। তখনও বলিউডের এক দল ব্যঙ্গ করেছিলেন সোনাম কাপুর, সোনাক্ষী সিংহদের।

তাদের দাবি, শুধু পারিবারিক সুপারিশের জোরেই তারা অভিনেত্রী। এই দুই দিকই অস্বীকার করেছেন তামন্না। জানিয়েছেন, টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। এই গুণ না থাকলে নিজেকে প্রমাণ করা যায় না।

তামান্না সিন্ধ্রি হিন্দু পরিবারের সন্তান। মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। পৃথ্বি থিয়েটারে এক বছর কাটিয়ে অভিনয় শিখেছিলেন। তামিল, তেলুগু ভাষা না জেনেও ‘বাহুবলী’র মতো হিট ছবি তার ঝুলিতে।

এই জায়গা থেকেই তামান্নার দাবি, ‘নেপো কিড’ বা ‘বহিরাগত’ যা-ই হোন, পরিশ্রম না করলে সফল হবেন না। পরিশ্রম করেছি বলেই তার ফল পেয়েছি। দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান’

Update Time : ১০:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫