Dhaka ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। তবে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসে। তখন ডাকাতেরা দ্রুত একটি ট্রাকে উঠে পালিয়ে যায়।

খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছয়টি স্থানে ব্যারিকেড বসায়। ডাকাতদের ট্রাক ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।

নওগাঁ থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই ডাকাত রুবেল হোসেন ও মাসুদ রানাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল, যা ডাকাতির সময় লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডাকাতদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর এলাকায় হতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

Update Time : ০৮:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫