Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

খিলক্ষেতে শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে ছয় বছরের মেয়ে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস (ওসিসি) সেন্টারে ভর্তি হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছিল।

ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তারা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এ ঘটনায় থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমানসহ ৫ পুলিশ আহত হন।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

খিলক্ষেতে শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

Update Time : ১১:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫