Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে।

অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি।

লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি সেন্ট গ্রেগরিস। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

Update Time : ০৮:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫