Dhaka ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

স্টুপিড স্টুপিড স্টুপিড, গাভাস্কারকে নকল করলেন পান্ত!

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় ঋষভ পান্তকে উইকেট ছুড়ে দিতে দেখে মেজাজ হারিয়েছিলেন সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দিতে দিতেই ক্ষোভ উগরে দেন তিনি। আইপিএলের আগে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে ক্ষিপ্ত সেই গাভাস্কারকে নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন সেই পান্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ওপরই ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাট করছিলেন পান্ত। মেলবোর্নের ২২ গজে থিতু হওয়ার পরও অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার। পান্তের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সম্পর্কে গলা চড়িয়ে গাভাস্কার বলেছিলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ যা সে সময় ভাইরাল হয়েছিল।

আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সেই ক্ষিপ্ত গাভাস্কারকে নকল করেছেন পান্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেদিন গাভাস্কার যে রকম পোশাক পরেছিলেন, পান্তও তেমন পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন। নিজেকে হুবহু গাভাস্কারের মতো সাজানোর চেষ্টা করেছেন।

তারপর মাইক্রোফোন হাতে ঠিক গাভাস্কারের মতো ভঙ্গি করেই পান্ত বলেছেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ নিজের দায়িত্বজ্ঞান ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ককে নকল করেছেন পান্ত। অনেকে মজা পেলেও একাংশ পান্তের সমালোচনাও করেছেন। শিক্ষা নেওয়ার চেষ্টা না করে ভুলকে লঘু করে দেখার মানসিকতা বলেছেন অনেকে। ফলে খানিকটা বিতর্ক তৈরি হয়েছে।

এবার লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন পান্ত। সঞ্জীব গোয়েন্‌কার দলকে তিনিই নেতৃত্ব দেবেন। পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছেন লখনৌ কর্তৃপক্ষ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

স্টুপিড স্টুপিড স্টুপিড, গাভাস্কারকে নকল করলেন পান্ত!

Update Time : ০৮:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫