Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে ডিসি অফিসের সামনে সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দোতলায় এসএ শাখার সামনে সংঘর্ষের সূত্রপাত, পরে তা অফিসের সামনের সড়ক পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে।

এই সংঘর্ষে মো. রায়হান নামের এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রায়হান জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারের সঙ্গে দরপত্র জমা দিতে এসেছিলেন। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বেলা ১টা। সময় পেরিয়ে যাওয়ায় তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বালুমহালগুলো ইজারার দরপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বেলা ১টা। টেন্ডার বাক্স রাখা ছিল ডিসি অফিসের দোতলায় এসএ শাখার সামনে। বেলা ১টার পরে শামীম সরকার দরপত্র দাখিল করতে গেলে পুলিশ এবং আগেই যাঁরা দরপত্র দাখিল করেন তাঁরা বাধা দেন। এর ফলে শামীম সরকার দরপত্র জমা দিতে না পেরে তাঁর লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর গুড়িপাড়া এলাকা থেকে দরপত্র দাখিল করতে আসেন শহীদ হাজি, জহুরুল, নাজির, টিয়া, নুরু ও ফারুকসহ কয়েকজন।

তাঁরা নির্ধারিত সময়ের পরেও জোর করে দরপত্র বাক্সে ফেলে দেন। এ সময় ছাত্রদল নেতা শামীম সরকারের পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদেরও এখন দরপত্র দাখিল করতে দিতে হবে বলে দাবি তোলেন। তখন গুড়িপাড়ার ওই লোকজনের সঙ্গে শামীমের লোকজনের সংঘর্ষ বেধে যায়। এসএ শাখার সামনেই শামীমের সঙ্গে আসা রায়হানকে পেটানো হয়। পরে দুই গ্রুপের মধ্যে ডিসি অফিসের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘মারামারির ঘটনা দেখেছি। তবে কী কারণে সেটা ঘটেছে তা বলতে পারব না।’ নির্ধারিত সময়ের পরেও দরপত্র বাক্সে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম তো আমাকে কেউ বলেনি।’

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্চ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আহত রায়হান হাসপাতাল থেকে এসে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে ডিসি অফিসের সামনে সংঘর্ষ

Update Time : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫