Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোরের ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে জখম

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৪ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :  অবৈধভাবে জমি দখলকারীদের হামলায় মা ও ছেলে জখম হয়েছেন।যশোরের ঝিকরগাছয় আজ সোমবার সকালে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত জামসেদ মোড়লের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও ছেলে কাভার্ডভ্যান চালক জুয়েল হোসেন (৩৮)। তারা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত জুয়েলের স্ত্রী কাকলি হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, জাফরনগর গ্রামের কাদের আলী, সাকিব, ইউসুফ পারুল, রিমি, কাদের আলী, আলাফ, ফারুক, সকিনা, আশিকও  ইউনুস মিলে জুয়েল হোসেনের পৈত্রিক সম্পত্তি জোরপুর্বক দখল করে নিয়েছে। কয়েকদিন আগে প্রভাব খাটিয়ে বসতঘরও ভেঙে দিয়েছে। রোববার সকালে উল্লিখিতরা হামলা চালিয়ে জুয়েল ও তার বৃদ্ধ মা আনোয়ারাকে পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত জুয়েল হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে আমার চাচারা মিলে মারপিট করে। এর আগেও অনেক বার আমার ও পরিবারের উপর হামলা করেছে। আমি আমার সম্পত্তির ভাগ ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।  বৃদ্ধা আনোয়ারের পায়ের কয়েকটি আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জুয়েলের স্ত্রী কাকলী খাতুন জানান, আমার স্বামী, শ্বাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ভেঙ্গে চুরে দিয়েছে ওরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, জমি দখল ও মারপিটের ঘটনার লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোরের ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে জখম

Update Time : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫