Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না : অহনা

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বিশেষ করে ২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।

বিশেষ করে সম্প্রতি সময়ে এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে প্রেম নিয়ে অবিশ্বাস ও ভীতির গল্প। নিজের জীবনের এক অভিজ্ঞতা থেকেই প্রেম-ভালোবাসার প্রতি নাকি অনীহা-ভয়ের সৃষ্টি অহনার।

ভক্তদের প্রশ্ন, তাহলে কি প্রেমে প্রতারিত হয়েছেন অহনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, না প্রতারিত হননি। তবে প্রেম নিয়ে অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় তার জন্য। যে কারণে বর্তমানে সম্পর্ক নিয়ে বড্ড ভয় কাজ করে।

অহনা জানালেন, কোভিডের সময়ে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে একটা সময়ে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে আবারও বছরখানেক বাদে সেই ব্যক্তির সঙ্গেই প্রেমে জড়ান অহনা। তবে এবার আরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়।

অহনার ভাষায়, ‘ছেলেটা আমাকে পটানোর জন্য প্রায় ৭ বছর চেষ্টা করেছে। যখন আমি তার সঙ্গে প্রেম করি তখন তার কিছুই ছিল না। সে ছিল জিরো। সেই মানুষটার সঙ্গেই আমি রিলেশনে গিয়েছি। তাকে সবসময় পেছন থেকে উৎসাহ দিয়েছি। সবকিছুই ঠিক যাচ্ছিল। কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যায়।’

এরপরের গল্প উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ব্রেকআপের পর ৩ বছর আমি কাজ করিনি। এরপর আবারও আমার সেই ছেলের সঙ্গে যোগাযোগ হয়। আমরা আবারও কথা বলতে শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, আমি একই ভুল আবারও করেছি।’

অহনা অবশ্য তার প্রেমিকের নাম প্রকাশ করেননি। এমনকি কেন তাদের বিচ্ছেদ হয়েছিল, সে বিষয়েও কিছু বলেননি। তবে তার কথায় এটা স্পষ্ট, প্রেম নিয়ে বাজে অভিজ্ঞতার কারণেই আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই এই অভিনেত্রীর।

২০০৭ সালে অভিনয় জগতে পথচলা শুরু অহনার। নবম শ্রেণিতে থাকাকালীন একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না : অহনা

Update Time : ১০:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫