স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ আসনের (বাগমারা) সাবেক এমপি আবুল কালাম আজাদ মামলা থেকে জামিন পেয়েছেন। তবে তাকে জেল থেকে বের হতে বাধা প্রদানের জন্য রাজশাহী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তারা অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তি পাচ্ছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। এর পর রাজশাহী বিএনপি যুবদল ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কারাগার সামনে অবস্থান নেন।
রাত্রী ৮টায় জেলগেট থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় জেলগেট থেকে পুনরায় তাকে মোহনপুর থানার একটি মামলায় আটক করে জেলা ডিবি পুলিশ। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির পেছনে পেছনে বিক্ষোভ করতে থাকে।
জেলগেট থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, তিনি জানান মোহনপুর থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
Reporter Name 









