Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সাদা কোর্টে নজর কাড়লেন দীপিকা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’-এ ডেবিউ করে প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর একের পর এক হিট ছবি দিয়ে নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন বারবার।

বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা। এখন তো তিনি বলিউডের ‘লেডি সিংহাম’ হিসেবেও পরিচিত তিনি।

গত বছরের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। কন্যা সন্তানের মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবন কাটাচ্ছেন নায়িকা। যদিও গর্ভাবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন নতুন মা হিসেবে মেয়ের দেখাশোনাই তার প্রথম অগ্রাধিকার। সম্প্রতি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শো-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।

ফ্যাশন শোয়ের মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তার এই লুক শো-এর মূল আকর্ষণ হয়ে ওঠে। ভক্তরা তাকে ‘আলটিমেট বিউটি ক্যুইন’ এবং ‘আইকনিক’ বলে প্রশংসা করেছেন। কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে।

সব্যসাচীর এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরও অনেক তারকা। তবে দীপিকার উপস্থিতি যেন শোয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাদা কোর্টে নজর কাড়লেন দীপিকা

Update Time : ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫