Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনটি বাতিলের সঙ্গে সঙ্গে এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানির হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে এ আইনের অধীনে সব মামলা বাতিল হয়ে যাবে, এ মামলার জন্য সাংবাদিকদের আবেদন করা লাগবে না। তবে এ আইনের আওতায় হওয়া পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলোর বিচার চলবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হয়নি দাবি করে আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ পরিবারে পক্ষ থেকে কোনো মামলা হলে সেখানে আমাদের কিছু করণীয় নেই। এক্ষেত্রেও সংবেদনশীলতার বিষয়টি আমরা দেখতে বলেছি।

অনুষ্ঠানে বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের নির্ভীক হতে হবে। সাংবাদিক নির্ভীক না হলে গণতন্ত্র ও পরিবেশ—কোনোটাই রক্ষা হবে না।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ১১ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়।

প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় পুরস্কার ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ডিবিসির আদিত্য আরাফাত, দ্বিতীয় পুরস্কার নিউজটাইম বিডির মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কারটি পেয়েছেন একাত্তর টিভির পারভেজ নাদির রেজা।

অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের এবং তৃতীয় জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।

ডিআরইউয়ের সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউয়ের সাবেক সভাপতি সফিকুল করিম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দু্ল্লাহ, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

Update Time : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪