Dhaka ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৩ Time View

নাটোর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে এই পদে নিযুক্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দেওয়া হয়।

দুদক সংস্কার কমিশনের সদস্য হওয়ার বিষয়ে আজ শুক্রবার সকালে নিশ্চিত করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।

পুতুল লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. ফজলুর রহমান পটল। পুতুলের মা সাবেক অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। ২০০৯ সালের ১৬ জুলাই এইচ এম বাররু সানি নামের এক ব্যক্তিকে বিয়ে করেন এই আইনজীবী।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন পুতুল। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালীর ক্যাপিটাল ল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হন।

বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ যুক্ত ছিলেন পুতুল। বর্তমানে ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

Update Time : ০৮:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪