Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শাকিবের প্রাণনাশের শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি!

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাণনাশের শঙ্কা দেখছেন তার ভক্তরা। যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন করেছেন তারা। শনিবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিব ভক্তরা এ দাবি তোলেন। ‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে শাকিব ভক্তরা চান দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিারপত্তার আওতায় আনা হোক।
সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পীই তার স্টারডমে জ্বলে। এ প্রতিহিংসার কারণে যেকোনো সময় শাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসা পরায়ণরা। যে বিষয়টি তুলে ধরেছেন শাকিব ভক্তরা।
এদিকে শাকিবের স্টারডমের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের। তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন, শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল। শুধুমাত্র কিছু নিম্নস্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় শাকিব দেখাতে পারেননি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাকিবিয়ানরা বলেন, নায়কের ফলোয়ার নেটদুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রেটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধুমাত্র তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়।
হত্যা চেষ্টার প্রসঙ্গে এক শাকিবিয়ান বলেন, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর মৃত্যু হয়। তাই শাকিবকেও যেকোনো সময় যেকেউ হিংসা থেকে মেরে ফেলতে পারেন। এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে শাকিবের খাওয়া উচিত।
ভক্তরা প্রশ্ন তুলে বলেন, ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন শাকিব। তাই শাকিবের আরও বেছে বেছে কাজ করা উচিত। আড়াই কোটির প্রিয়তমা সিনেমা ৪২ কোটি আয় করেছে। রাজকুমার হিট, এবার তুফানও ব্লক বাস্টার হিট। এ ইন্ডাস্ট্রিতে শাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে যার সিনেমা এত হিট?
সবশেষে ভক্তরা বলেন, শাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

শাকিবের প্রাণনাশের শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি!

Update Time : ১২:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪