Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

সচিব পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২ জন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ৩ Time View

গণধ্বনি ডেস্ক: ঢাকা: প্রশাসনে একজন কর্মকর্তাকে সিনিয়র সচিব ও একজনকে সচিব পদে পদোন্নতিসহ আরও ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব পদোন্নতি ও রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সচিব পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২ জন

Update Time : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪