Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ১ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। আজ বুধবার নগরীর বিভিন্নস্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দেয়া হয় ও দুটি সিলগালা করে দেয়া হয়েছে।

বিএসটিআই উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, রাজশাহী মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রি করায় এবং মোড়কে-লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় সিটি হাটের পশ্চিম মোড় সংলগ্ন মেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল-প্যাকেট জব্দ করা হয়।

সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শামীম রেজার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

একই অভিযোগে নগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শফিকুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে.কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রি করায় এবং মোড়কে-লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয়। এিকটি মামলা দায়ের করা হয়।

অভিযানে রাজশাহীর কর্মকর্তা শরীফ হোসেন ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪