Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হেডের সেঞ্চুরিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ হায়দরাবাদের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক : সপ্তাহ দুয়েক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দলীয় রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের সেই রেকর্ড এবার নিজেরাই ভেঙে নতুন করে গড়েছে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে হায়দরাবাদ। যা আইপিএল ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

বেঙ্গালুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন ট্রাভিস হেড। তাছাড়া ৩১ বলে ৬৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে।

শুরুতে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান যোগ করেন তারা। ৩৪ রান করে অভিষেক সাজঘরে ফিরলে ভাঙে ১০৮ রানের উদ্বোধনী জুটি।

অভিষেক ফিরলেও রানের গতিতা তা প্রভাব ফেলেনি। তিনে নেমে হেডের সঙ্গে রান উৎসবে যোগ দেন হেনরিখ ক্লাসেন। হেড প্রথম ফিফটি করেন ২০ বলে। আর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩৯ বলে। সবমিলিয়ে ৪১ বলে ১০২ রান করেছেন এই অজি ওপেনার।

হেডের বিদায়ের পর ঝড় অব্যাহত রাখেন ক্লাসেন। এই প্রোটিয়া ২৩ বলে ফিফটি করেছেন। আর সাজঘরে ফেরার আগে ৩১ বলে করেছেন ৬৭ রান। শেষদিকে ১০ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও খেলেছেন আব্দুল সামাদ। তাতেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

হেডের সেঞ্চুরিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ হায়দরাবাদের

Update Time : ০৫:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪