Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে মলম পার্টি অপবাদ দিয়ে স্কুলশিক্ষক আক্তার হোসেন বাবুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানোর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শহীদ আলম, সাইমন হোসেন ও তার ভাই শ্রাবন। শহীদ আলম লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে, সাইমন হোসেন ও শ্রাবন একই এলাকার খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে ভুক্তভোগী বাবুর ভাই মাসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সুমন ওরফে পেঁচা সুমনসহ ৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। রাতেই পৌর শহরের সমসেরাবাদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর পুল এলাকায় শিক্ষক বাবুর মলম পার্টি অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়েছে। তিনি সদর হাসপাতালে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বাবু লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার মৃত লকিয়ত উল্যাহর ছেলে ও ঢাকার ক্যামব্রিজ স্কলারর্স স্কুলের শিক্ষক।

স্কুলশিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবু বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর আইয়ুব আলীর পুল এলাকায় তিনি ছোট ভাই মাসুদের বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে আসার পথে পেঁচা সুমন, সাইমন হোসেন, অটোরিকশা চালক আলাউদ্দিন আলো, মমিন উল্যাহ ও শ্রাবনসহ কয়েকজন তাকে মলম পার্টি অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে জনসম্মুখে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, শিক্ষককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

Update Time : ০৫:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪